ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৭:৪৬:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন রিভা গাঙ্গুলি দাস

অনলাই্ন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

রিভা গাঙ্গুলি দাস

রিভা গাঙ্গুলি দাস

ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডের খবরে বলা হয়, আগামী সেপ্টেম্বরে তিনি সচিব পদে দায়িত্বভার গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা বিজয় কুমার সিং এ সময় অবসরে যাবেন। 

রিভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

রিভা গাঙ্গুলি দাসের পদোন্নতি হওয়ায় তার স্থানে ঢাকায় শিগগিরই নতুন হাইকমিশনার নিয়োগ দেবে ভারত। ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন অফিসার তিনি।