ভারতের বিভিন্ন জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
ভারতের বিভিন্ন জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার শুরু হল কোভিড-১৯ টিকার ড্রাই রান। বিভিন্ন জেলার একাধিক কেন্দ্রে শুরু হয়েছে টিকাকরণ সংক্রান্ত এই প্রক্রিয়া।
করোনা টিকা বাজারে এলে তা কী ভাবে দেওয়া হবে, দেওয়ার পর কী কী পদক্ষেপ নিতে হবে— সে সব বিষয়েই অবহিত করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সোফোর্ডের টিকা কোভিশিল্ডকে জরুরিকালীন ব্যবহারের জন্য ছাত্রপত্র দেওয়া হয়েছে। তা কী ভাবে দেওয়া হবে জনসাধারণকে, তা নিয়েই জেলায় জেলায় এই মহড়া।
দক্ষিণ দিনাজপুর জেলায় ড্রাই রানের সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। বালুরঘাটের সিএমওএইচ অফিস, হিলির গ্রামীণ হাসপাতাল এবং গঙ্গারামপুরের আর্বান হাসপাতালে ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে আজ শুক্রবার এই ড্রাই রানের অঙ্গ হিসাবে ‘টিকা’ দেওয়া হবে।
হুগলিতে জেলাতেও শুরু হয়েছে কোভিড টিকার ড্রাই রানের কাজ। পোলবা ব্লক হাসপাতাল, ইমামবাড়া সদর হাসপাতাল ও বাঁশবেড়িয়া পুর স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে তা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালেও শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান।
কোভিড টিকার মহড়া মালদহেও হয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল, ইংরেজবাজার ব্লক মিল্কি হাসপাতাল এবং একটি বেসরকারি নার্সিংহোমে হয়েছে মহড়ার কাজ। পশ্চিম মেদিনীপুর জেলায় ড্রাই রান অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল।
মেদিনীপুর মেডিকেল কলেজে, কেরানিতোলা স্বাস্থ্য কেন্দ্রে এবং খড়্গপুর হিজলি স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে মহড়া। হাওড়া জেলাতেও হাওড়া হাসপাতাল, সাঁকরাইলের রঘুদেববাটি প্রাইমারি হেল্থ সেন্টার এবং হাওড়া থানার অন্তর্গত কালীতলায় আর্বান হেলথ সেন্টারে এই মহড়া হয়েছে।
টিকাকরণের জন্য প্রস্তুতি নিচ্ছে নদিয়া জেলাও। সেখানকার কৃষ্ণনগর সদর হাসপাতাল, বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল এবং নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ড্রাই রান হয়েছে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









