ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের ঐতিহ্যের ধারাবাহিকতায় উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন। এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।
বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছাস্বরূপ, বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন।
এ বছর, উপহারের ঝুড়িতে ‘হিমসাগর এবং লেংড়া’র মতো জনপ্রিয় জাতের আম আছে-যা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।
গত বছর (২০২২) বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছাস্বরূপ- ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১ হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাদের জন্য ২ হাজার কেজি ‘হারিভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সকল মুখ্যমন্ত্রীকে এই মৌসুমী সুস্বাদু ফল আম পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











