ভারতের সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতোই থাকবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউক্রেনে আক্রমণ সত্ত্বেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতোই বন্ধুত্বপূর্ণ থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি।
বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে ইউক্রেন যুদ্ধ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
মীনাক্ষী বলেন, এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে ভারত। এই সময়ে ভারতের সীমান্তে চীনা শক্তির পুনরুত্থান ঘটেছে। যদিও চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, ভারত অবিলম্বে লড়াই বন্ধ করে কূটনৈতিক তৎপরতা ও সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে বড় দুই দেশের সম্পর্ক তাদের ‘মেরিট’ অনুযায়ীই চলছে।
উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে ভারত। এ সময়ে ভারতের সীমান্তে চীনা শক্তির পুনরুত্থান ঘটেছে। যদিও চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী।
তবে ইউক্রেন যুদ্ধ অনেক হিসাব–নিকাশ বদলে দিয়েছে। ভারত হলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একমাত্র বড় দেশ, যারা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার নিন্দা করেনি, এমনকি কোনো নিষেধাজ্ঞাও দেয়নি।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব