ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৫২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভাষানটেক বস্তিতে ভয়াবহ আগুন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর মিরপুর ১৪ নাম্বার এলাকার ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণের আনে।

ওই এলাকায় বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাত ১টা ৩০ মিনিটে বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসের খবর দেন তারা।’

তবে এই ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।