ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ভাষানটেক বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিআরপি বস্তির আগুন ১১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।