ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

ভাস্কর শামীম শিকদার আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। ১৯৮৮ সালে তিনি ঢাবির টিএসসিতে বিখ্যাত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য নির্মাণ করেন। এ ছাড়া ২০০০ সালে তিনি ফুলার রোডে ‘স্বাধীনতার সংগ্রাম’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়েন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতার ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য, ও স্ট্রাগলিং ফোর্সসহ বহু ভাস্কর্য নির্মাণ করেছেন এই প্রখ্যাত ভাস্কর।