ভাড়াটিয়া সেজে মা-মেয়েকে অচেতন করে লুট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর কদমতলীতে মা-মেয়েকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট করেছে অজ্ঞানপার্টি চক্রের তিন নারী সদস্য। বাসা ভাড়া নেওয়ার কথা বলে তারা বাসায় প্রবেশ করে। আজ বৃহস্পতিবার দুপুরে কদমতলীর রায়েরবাগে সাখাওয়াত উল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাফিয়া বেগম (৪৬) ও তার মেয়ে সীমা আক্তার মীম (১৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সাফিয়া বেগমের ছেলে রাকিব হাসান জানান, তারা সাখাওয়াত উল্লাহর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। আজ দুপুরে তিনি, তার মা ও বোন বাসায় ছিলেন। এসময় ৩৫ থেকে ৬০ বছর বয়সী ওই তিন নারী বাসা ভাড়া খুঁজতে তাদের বাসায় আসে। সাফিয়ার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে তারা ভাব জমিয়ে ফেলেন। দুপুরে তাদের বাসায়ই খাওয়া-দাওয়া করেন তিন নারী।
এরমধ্যে রাকিব নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যান। এই সুযোগে ওই তিন নারী নিজেদের সঙ্গে আনা বেলের শরবত খাওয়ান সাফিয়া ও তার মেয়েকে।
এদিকে মসজিদে যাওয়ার পথে সন্দেহ হলে বাসায় ফিরে আসেন রাকিব। তখনও সাফিয়া ও মীমের সঙ্গে কথা বলছিলেন তিন নারী। সন্দেহের অবকাশ না থাকায় পাশের ঘরে গিয়ে শুয়ে পরেন তিনি। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে রাকিব পাশের ঘরে গিয়ে দেখেন, তার মা ও বোন অচেতন অবস্থায় পড়ে আছেন। তাদের শরীরের স্বর্ণালঙ্কার উধাও। এদিক-ওদিক খুঁজেও ওই তিন নারীকে না পেয়ে একপর্যায়ে সাফিয়া ও মীমকে ঢামেকে নিয়ে আসেন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘ধারণা করা হচ্ছে ওই তিন নারী অজ্ঞানপার্টির সদস্য। অচেতন দুজনের পাকস্থলী ওয়াশ করার পর ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।’
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









