ভিকারুননিসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ মে) বিকেল ৪টায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলেজের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমের মৃত্যুতে কলেজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বর্তমান অধ্যক্ষ কেকা রায়চৌধুরী প্রতিষ্ঠানটি গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
কেকা রায়চৌধুরী বলেন, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি।
হোসনে আরা বেগম ২০১০ সালের ১২ জুন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আজিমপুর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এ দায়িত্ব বেশি দিন স্থায়ী হয়নি। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ১৩ জুলাই পর্যন্ত তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
৩৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞাতা সম্পন্ন হোসনে আরা ১৯৭৫ সালে তেজগাঁও কলেজে শিক্ষকতা শুরু করেন। নূর মোহাম্মদ শেখ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২২ বছর শিক্ষকতা করে ১৯৯৯ সালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন তিনি।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






