ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন অর রশিদ সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গেল ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো।

এতে আর বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধিদপ্তরের মহাপরিচালককে এ অভিযোগ তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রতিবেদন দেবেন। অনিয়মের তদন্ত শেষে এ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো।

ওই চিঠির অনুলিপি ইতোমধ্যেই ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে। ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

জানা গেছে, অধ্যক্ষ নিয়োগ দেয়ার জন্য স্কুলের গভর্নিং বডি একটি নিয়োগ কমিটি গঠন করে। কমিটি গেল ২৬ এপ্রিল সকালে লিখিত পরীক্ষার আয়োজন করে। নিয়োগ পরীক্ষায় মোট ১৫ জন প্রার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও ১৩ জন উপস্থিত ছিলেন। মোট ১০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত করা হয়। পরে এ নিয়ে অভিযোগ উঠে।

গেল বছর ভিকারুননিসার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেয়া হয়।

এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম।

-জেডসি