ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে রোববার (১৮ জুন) ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে টানা চার দিন। 

গত বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। 

তিনি বলেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়াতে হবে। কান্নারত বা অসুস্থ শিশুকে খাওয়ানো যাবে না। KSRM

ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর উপকারিতা

> অন্ধত্ব প্রতিরোধ করে

> দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে

> সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে

> এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে

প্রসঙ্গত, বরাবরের মতো এবারেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে রয়েছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ।