ভিন্ন স্বাদের ‘চিকেন পরোটা’
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সকালের নাশতার কথা বললেই চলে আসে পরোটার কথা। ডিম ভাজি, আলু ভাজি কিংবা চায়ের সঙ্গে জমে যায় এই খাবারটি। তবে স্বাদে ভিন্নতা আনতে মাঝেমধ্যে ভিন্নরকম পরোটা বানানো যায়। এই যেমন চিকেন পরোটা। মুরগির মাংসের পুর দেওয়া এই খাবারটি খেতে খুবই সুস্বাদু। কীভাবে তৈরি করবেন চলুন জানা যাক-
উপকরণ
চিকেন কিমা- ২৫০ গ্রাম
লবণ- স্বাদমতো
বাটার- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি- ২টি
রসুন কুঁচি- ২ টেবিল চামচ
আদা কুচি- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি- ৩টি
আমচুর পাউডার- আধা চা চামচ
ধনিয়া গুঁড়ো- আধা চা চামচ
মরিচের গুঁড়ো - আধা চা চামচ
ধনিয়াপাতা কুঁচি- ১ টেবিল চামচ
পুদিনাপাতা কুঁচি- ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো- আধা চা চামচ
জিরা গুঁড়ো - আধা চা চামচ
আলু সিদ্ধ – ২টি (ম্যাশ করা)
তেল- পরিমাণ মতো
আটা বা ময়দা- ১.৫ কেজি
প্রণালি
আটা বা ময়দায় ২ টেবিল চামচ তেল, লবণ দিয়ে একটা ডো তৈরি করুন। ডো এর উপর তেল মাখিয়ে ১৫ মিনিট এর জন্য রেখে দিন।
এবার চুলায় প্যান বসিয়ে, বাটার দিন। রসুন কুঁচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি দিয়ে ভাজুন। এবার মুরগি মাংসের কিমা দিয়ে ভালো করে নাড়ুন। এরপর দিন মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আমচুর, জিরা গুঁড়ো, ধনিয়াপাতা কুঁচি, পুদিনাপাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি, গরম মসলা গুঁড়ো। ভালো করে নেড়ে রান্না করে নিন।
এবার ম্যাশ করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে অল্প মাঝারি আঁচে রানা করুন। রান্না হলে নামিয়ে ঠান্ডা করে নিন।
এবার আটার ডো থেকে লেচি কেটে পরোটা বানিয়ে নিন। প্রথমে ছোট করে গোল রুটি তৈরি করে তার মাঝে কিমার পুর দিন। দেড় টেবিল চামচ পুর দিয়ে রুটিটা চারপাশ দিয়ে আটকে গোল করে পরোটা তৈরি করে নিন। কাজটি করতে হবে খুব সাবধানে, পুর যেন বের না হয়ে পরে।
গরম তাওয়াতে হালকা তেলে ভেজে নিন পরোটাগুলো। ব্যস, চিকেন পরোটা রেডি। পরিবেশন করুন হোয়াইট সস, টমেটো সস কিংবা চিলি সস দিয়ে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







