ভিয়েতনামে করোনার সংক্রমণ বাড়ায় পর্যটন শহরে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দানাংয়ে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছিলো না এতোদিন। কিন্তু এপ্রিলের পর স্থানীয়ভাবে প্রথমবারের মতো চারজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে সেখানে। এরপরই শহরটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার পরপরই দেশটি নতুন করে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সোমবার ব্রিটিশ প্রচারমাধ্যম বিবিসি তাদের এক খবরে এসব তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, কোনো পর্যটক আগামী ১৪ দিনের জন্য দানাংয়ে প্রবেশ করতে পারবে না। ৩০ জনের বেশি লোক কোথাও জমায়েত হতে পারবে না। অপ্রয়োজনীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। আর ৮০ হাজারেরও বেশি পর্যটককে নিজ নিজ শহরে ফেরানোর জন্য অতিরিক্ত ফ্লাইটও চালু করেছে দেশটি। তারা দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকবেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি করোনা ভাইরাস পরীক্ষা এবং কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনার মাধ্যমে তাদের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এপ্রিলের পর তিন মাসেরও বেশি সময় ধরে ভিয়েতনাম স্থানীয় সংক্রমণের ঘটনা ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে।
দেশটির মহামারি নিয়ন্ত্রণে সাফল্য বিশ্বব্যাপী আলাদা করে বেশ প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে ৪১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।বিবিসি জানিয়েছে, ভিয়েতনাম যখন আন্তর্জাতিক ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দেশটিতে স্থানীয়ভাবে ফের নতুন করে করোনা সংক্রমণের ঘটনা ঘটল।
আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের ওপর দেশটির নিষেধাজ্ঞা এখনও বহাল থাকলেও বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীরা মহামারীর পুরোটা সময়জুড়েই ভিয়েতনামে প্রবেশ করতে পেরেছেন, কিন্তু দেশটিতে প্রবেশ করার পর তাদের বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুগেইন জুয়ান ফুচ সোমবার বলেন, দানাংয়ের বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের প্রয়োজনীয় সেবা বন্ধ করা হয়েছে। তবে এখনই শহরটি পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে না।
এদিকে নতুন সংক্রমণের প্রথম রোগীর (কেস-৪১৬) বয়স ৫৭ বছর। যিনি ‘ফ্লু’র কিছু লক্ষণ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি এখন ভেন্টিলেশনে আছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো চিকিৎসকদের বরাত দিয়ে এ বিষয়ে জানিয়েছে, তার অবস্থা গুরুতর।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি কোথা থেকে সংক্রমিত হয়েছেন, তা জানা যায়নি। আর তিনি সম্প্রতি এই শহর ছেড়ে কোথাও যাননি।
এরপর ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৫০ ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়। ওই লোকের সঙ্গে যোগাযোগ থাকা ১০০ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়, তবে সব পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।বিবিসির খবরে বলা হয়েছে, দেশজুড়ে হাসপাতালগুলোতে নতুন এই সংকট মোকাবেলার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে রাজধানী হ্যানয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের ফের জনসম্মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে রবিবার যে ঘরোয়া ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাও স্থগিত করা হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর-ভিয়েতনামের জন্য এই সময়ে এসে বড় একটি ধাক্কা বলে উল্লেখ করা হয়েছে ওই খবরে। কারণ করোনা ভাইরাসটি নিয়ন্ত্রণে সফলতার জন্য বেশ প্রশংসা পাচ্ছিল দেশটি।
দেশটিতে প্রথম যখন করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়, ঠিক তখনই দেশটি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেশের সরকার। যদিও সেই দেশের কোনো নাগরিক দেশে প্রবেশ করলে ১৪ দিনের কোয়ারিন্টেনে থাকতে হত। এরপর করোনা পরীক্ষার মধ্য দিয়ে তাকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে হত।
দেশটির ‘সর্বাধিক বিখ্যাত রোগী’ একজন ব্রিটিশ ব্যক্তি, যিনি ভেন্টিলেটরে ৬৮ দিন অতিবাহিত করেছিলেন। আর তিনি এই মাসের শুরুর দিকে সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে গিয়েছেন।
-জেডসি
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











