ভিসা আবেদন ফি বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভিসা আবেদন ফি বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদনের ফি বাড়িয়েছে দেশটি। নতুন ভিসা ফি শনিবার (১৭ জুন) থেকেই কার্যকর হয়েছে।
রোববার (১৮ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানো সংক্রান্ত এ তথ্য জানানো হয়।
মার্কিন দূতাবাসের ফেসবুকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। বর্ধিত এই ফি ১৭ জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে।
নিচে সংশোধিত ভিসা ফিয়ের তালিকা দেওয়া হলো—
১. ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত অনাভিবাসী ভিসা, যেমন- স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।
২. অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণি) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে।
৩. চুক্তির অধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (ই-শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে বাড়িয়ে ৩১৫ ডলার করা হয়েছে।
উল্লেখ্য, সব অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকা দেখা যাবে
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











