ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৫৮:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

ভিয়েতনামে বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে ভিয়েতনামের ডানাঙ্গ শহরে শুক্রবার ৪৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মহামারী শুরু হওয়ার পর দেশটিতে এত বেশি আক্রান্তের ঘটনা এর আগে কখনো ঘটেনি।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা প্রতিরোধে মধ্যাঞ্চলীয় শহরটিতে তারা আরও স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভিয়েতনামে এখন পর্যন্ত ৫০৯ জন করোনায় আক্রান্ত হলেও এই মহামারীতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আর নতুন যারা আক্রান্ত হয়েছেন, তাদের বয়স ২৭ থেকে ৮৭ বছরের মধ্যে।

এই সংক্রমণের সঙ্গে ডেনাঙ্গের ৩টি হাসপাতাল ও ২টি ক্লিনিকের সম্পর্ক রয়েছে। পর্যটন শহরটিতে ৩ মাসের মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো স্থানীয়ভাবে সংক্রমণ ধরা পড়ে।

রাজধানী হ্যানয়ে ব্যাপক করোনা পরীক্ষা শুরু করে ভিয়েতনাম। অর্থনৈতিক কেন্দ্রস্থলে জমায়েত নিষিদ্ধ করে। আর অভ্যন্তরীণ পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যাতে কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার রিপোর্ট করেন।

-জেডসি