ভুঁড়ি রান্নার রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গরু কিংবা খাসির ভুঁড়ি খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু এই খাবার রান্নার সঠিক রেসিপি জানা না থাকলে মুশকিল। কারণ একটু অসাবধানতায় ভুঁড়িতে গন্ধ থেকে যেতে পারে। তখন খাওয়ার রুচিই চলে যেতে পারে। তাই ভুঁড়ি রান্নার আগে এর রেসিপি জানা থাকা চাই। চলুন জেনে নেওয়া যাক ভুঁড়ি রান্নার সঠিক ও সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পরিষ্কার করা ভুঁড়ি- ১ কেজি
গরম মসলা- (এলাচি ৪/৫টা, দারুচিনি, ৩/৪ পিস)
কাঁচা মরিচ- কয়েকটি
লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- এক চা চামচ
আদা বাটা- এক টেবিল চামচ
রসুন বাটা- এক টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
তেল- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো
পানি- পরিমাণমতো।
বাগারের জন্য যা লাগবে
পেঁয়াজ কুচি- এক কাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
ভুঁড়ি পরিষ্কারের পর সেদ্ধ করে আবারও ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর ছোট ছোট টুকরা করে নিন। রান্নার হাঁড়িতে সব মসলা, সামান্য লবণ, সামান্য তেল ও কেটে রাখা ভুঁড়ির টুকরাগুলো দিয়ে দিন। এর সঙ্গে মেশান দুই-তিন কাপ পানি। চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে দিন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। এভাবে ঘণ্টা দুয়েক জ্বাল দিন। প্রয়োজন হলে আরও পানি যোগ করুন।
সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিন। অন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তাতে পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে ভাজুন। সোনালি রঙের হয়ে এলে তাতে রান্না করা ভুঁড়িগুলো দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে দিন। চুলার আঁচ অল্প রাখবেন। ভাজা ভাজা হয়ে এলে লবণ চেখে দেখুন। লবণ না হলে স্বাদমতো লবণ যোগ করুন। এরপর নামিয়ে নিন। গরম গরম রুটি, পরোটা, খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








