ভুয়া চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
অসৎ উদ্দেশে সরকারি কর্মচারীদের পোশাক পরার অভিযোগে রাজধানীর শাহআলী থানায় করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতার বিরুদ্ধে বিচার চলার বিষয়ে আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালত আসামির চার্জগঠনের বিরুদ্ধে করা রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে।
শুনানিকালে ডা. ঈশিতা আদালতে হাজির ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে চার্জগঠনের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে রিভিশন দায়ের করি। শুনানি শেষে আদালত রিভিশন আবেদন নামঞ্জুর করে বিচার চলবে বলে আদেশ দেন। বর্তমানে মামলাটির ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে চিকিৎসক ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।
গত ৩ মার্চ রাজধানীর শাহ আলী থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে করা মামলায় ডা. ঈশিতাকে খালাসের রায় দেন ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ডা. ইশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দেন।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











