ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
প্রতীকী ছবি।
ছুটির দিন শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। এতে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কেবল নরসিংদীতেেই ৫ জন নিহত হয়েছে । রাজধানীর বংশালে ৩ জন ও মুগদায় ১ জনের মৃত্যু হয়েছে।নারায়ণগঞ্জে মারা গেছে ১জন। ভূমিকম্পে আহতের সংখ্যা তিনশতাধিক।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
নরসিংদীতে বাবা-ছেলেসহ নিহত ৫
নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল আহত অবস্থায় পরে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে বাবা ও ছেলেকে ঢামেকে আনা হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ারও মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ওসি মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পে নরসিংদী জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। পাশাপাশি কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫) নামেও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় নিহত বংশালে ৩ ও মুগদায় ১
রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। তারা হলেন- রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত
ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী শিশু নিহত হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ের বড় এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন দুই শতাধিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত ১০ জন আহত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আহত অবস্থায় ১০ জন ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজে আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত, এর মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে, প্রধান উপদেষ্টার শোক ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্ট সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











