ভেন্টিলেটরে থাকা করোনারোগীর স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ভেন্টিলেটরে থাকা করোনারোগীর স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভেন্টিলেটরে থাকা কোভিড-১৯ রোগীদের স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
গবেষণার বরাতে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, মারাত্মকভাবে অসুস্থ কোভিড-১৯ রোগীদের ভেন্টিলেটরে নিম্নাভিমুখ অবস্থায় বা মুখ নিচের দিকে দিয়ে রাখা হয় এবং এর ফলে করোনা রোগীদের স্নায়ুর মারাত্মক ক্ষতি হতে পারে।
Ad by Valueimpression
গবেষকরা সাতটি পৃথক হাসপাতাল থেকে এমন ২০ রোগীকে শনাক্ত করেছেন যাদের ভেন্টিলেটরে থাকায় স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে।
করোনায় আশা করা হয় যে গুরুতর অসুস্থ ব্যক্তিরা কিছু সাধারণ শারীরিক দুর্বলতা নিয়ে সেরে উঠবেন। তবে করোনা রোগীদের দুর্বলতার ধরনটি তাদের সুস্থ হয়ে ওঠার সময় গবেষকদের নজরে আসে, যেখানে তারা দেখতে পান যে প্রায়শই এসব রোগীদের শরীরের একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট যেমন কব্জি, গোড়ালি বা কাঁধ শরীরের একদিকে অবশ হয়ে যায়। কিছু রোগীর ক্ষেত্রে প্রায় চারটি আলাদা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনাও রয়েছে।
গবেষকদের মতে, রক্ত প্রবাহ হ্রাস পাওয়া (জমাট রক্তের কারণে) এবং প্রদাহের ফলেই করোনা রোগীদের স্নায়ুর ক্ষতি হচ্ছে। তবে করোনা আক্রান্ত হননি, ভেন্টিলেটরে একই অবস্থানে থাকা এমন রোগীদের স্নায়ুর ক্ষতি হওয়ার তেমন নজির নেই।
শিরলে রায়ান অ্যাবিলিটিল্যাবের বিজ্ঞানী এবং এনইউ’র ফিনবার্গ স্কুল অব মেডিসিনের নিউরোলজির সহকারী অধ্যাপক, গবেষণার প্রধান অনুসন্ধানকারী কলিন ফ্রাঞ্জ বলেন, ‘এটি উদ্বেগজনক এবং অনেক বড় একটি সমস্যা।’
তিনি বলেন, ‘সাধারণত, খুব অসুস্থ লোকেরা সেই অবস্থানটি সহ্য করতে পারে যা তাদের শ্বাস-প্রশ্বাসকে সহায়তা করে। কিন্তু কোভিড রোগীদের স্নায়ু অন্য সাধারণ মানুষের স্নায়ুর মতো চাপ নিতে পারে না।’
সমীক্ষায় বলা হয়, সবচেয়ে গুরুতর অসুস্থ করোনা রোগীর মধ্যে ১২ থেকে ১৫ শতাংশের স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গবেষণার এ ফলাফল প্রকাশের পর, নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের স্নায়ুর ক্ষতি রোধ করার জন্য ভেন্টিলেটরগুলোর নিম্নাভিমুখ অবস্থা বা পজিশন সংশোধন করছেন চিকিৎসকরা।
সূত্র : ইউএনবি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





