ভোট দিতে ঘরে ফেরা, কমলাপুর রেলস্টেশনে ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
আগামীকাল ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দিতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। বাসসহ অধিকাংশ গণপরিবহন বন্ধ হয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। স্বাভাবিক সময়ের চেয়ে তাই চাপও বেড়েছে অনেক বেশি।
সরেজমিনে দেখা গেছে, আজ শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ। এছাড়া ট্রেনে জায়গা না পেয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন।
লোকে লোকারণ্য সারা রেলওয়ে স্টেশন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাত্রীরা বাড়ি যাচ্ছেন।
জামালপুরগামী যমুনা এক্সপ্রেসের যাত্রী আফরোজা সুলতানা জানালেন ঢাকায় চাকরি করলেও তিনি এবং তার স্বামী হাফিজউদ্দিন ভোটার নিজ এলাকা জামালপুর শহরের।
আফরোজা বলেন, পাঁচ বছর পর একবার ভোট দেয়ার সুযোগ হয়। দু’দিন ছুটি পেয়েছি। তাই ভীড়ে কিছুটা কষ্ট হলেও বাড়ি যাচ্ছি ভোটটা দিতে। ভোট নষ্ট করা ঠিক নয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বাড়তি ভিড়ের বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। সাধারণ জনতার নিরাপদে বাড়ি ফেরার জন্য রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, আজ শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ। এছাড়া ট্রেনে জায়গা না পেয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন আগেই ট্রেনের নির্ধারিত আসনের টিকিট বিক্রি শেষ হয়েছে। সিট না পেয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য টিকিট নিচ্ছেন অনেক যাত্রী।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











