ভোটগ্রহণ শেষ, এবার ফলাফলের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এবার ফলাফলের অপেক্ষা।
ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন একাধিক প্রার্থী। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট মনোনীত একাধিক প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জন করেছেন।
দেশের বিভিন্ন স্থানে গুলি, সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাইসহ বেশ কিছু ঘটনার খবর পাওয়া গেছে। ভোটগ্রহণ শেষে সারা দেশে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর বাইরে সারা দেশে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা।
একাদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে একটিতে আজ ভোট হয়নি। বিএনপি মনোনীত প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। সারা দেশে এবার মোট ভোটার রয়েছেন ১০ কোটি ৪২ লাখ।
আদালতের নির্দেশে প্রার্থী যোগ-বিয়োগ শেষে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ২৯৯ আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর যে তালিকা করেছে, তাতে দেখা যায়, মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ লড়ছে ২৬০টি আসনে। দলটি শরিকদের সঙ্গে নৌকা নিয়ে লড়ছে ২৭২টি আসনে। বাকি আসনে শরিকেরা নিজেদের প্রতীক নিয়ে লড়ছে। মহাজোটের অংশ হলেও জাতীয় পার্টি লড়ছে ১৭৫টি আসনে।
বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট লড়ছে ২৮৪টি আসনে। ১৬টি আসনে তাদের কোনো প্রার্থী নেই। তবে শেষ মুহূর্তে এসে তারা এসব আসনের কয়েকটিতে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে। এই জোটের বিএনপি লড়ছে ২৫৮টি আসনে। তবে এই তালিকায় অনিবন্ধিত জামায়াতে ইসলামী ও নাগরিক ঐক্যের প্রার্থীরাও আছেন। দলটি শরিকদের সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছে ২৮৩টি আসনে। এই জোটের এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ চট্টগ্রাম-১৪ আসনে লড়ছেন নিজস্ব ছাতা প্রতীক নিয়ে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











