ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ ফের আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হবে। ২০০১ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম গ্রহণ করেছেন তারা এবার ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন। সোমবার নির্বাচন কমিশনের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসির অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান জানান, আগামী ২৩ এপ্রিল থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে শিগগিরই লিখিত চিঠি জারি করা হবে। কমিশন সভায় ২৩ এপ্রিল ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু করার বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে লিখিত চিঠি জারি করার পর তা চুড়ান্ত হবে।
এর আগে সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভা শুরু হয়। এতে ইসির চার কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ভোটার তালিকা হালনাগাদকরণ ছিল মিটিংয়ের প্রথম এজেন্ডা।
এছাড়াও ইসি সচিবালয় ও এনআইডি শাখার জনবল সৃজন এবং স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়ে ফ্রান্সের প্রতিষ্ঠান ওবার্থের সঙ্গে চুক্তি বাস্তবায়নে করণীয় এবং বিবিধ বিষয় মিটিংয়ের এজেন্ডায় ছিল। তবে সব কয়টি বিষয়ে সভায় সিদ্ধান্ত নিতে না পারায় আগামী ১০ এপ্রিল সভাটি আবারো হবে।
ইসির সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ২৩ এপ্রিল থেকে ফের শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নামও বাদ দেয়া হবে। হালনাগাদের সময় যারা আবাসস্থল পরিবর্তন করেছেন বা যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে, তারাও সুযোগ পাবেন সংশোধনের।
ইসি সূত্র জানায়, বাড়ি বাড়ি গিয়ে ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা তথ্য নেয়ার তিন সপ্তাহ পর নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টদের চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ দিতে হবে। আর নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে প্রতিটি ওয়ার্ডে।
প্রতি দুই হাজার নাগরিকের জন্য একজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হবে। পাঁচজন তথ্য সংগ্রহকারীর জন্য থাকবেন একজন সুপারভাইজার। প্রতি ৭০ জন নাগরিকের জন্য একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যারা ভোটারদের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করবেন।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









