ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন তারেক রহমান: সেলিমা
মাগুরা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের নারীরা পতিত সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সরকার আপনার কন্যা সন্তানকে, আমাদের মা-বোনকে রাজপথে ধর্ষণ করেছে। আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আমাদের নেতা জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার তারেক রহমান। তিনি ১৭ বছর আপনাদের সঙ্গে লড়াই করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। ওই মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতার পেছনে রয়েছে অনেক মা-বোনের অবদান। শহীদ প্রেসিডেন্ট যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন আমাদের মা বোনেরা স্বামী-সন্তানকে যুদ্ধে এগিয়ে দিয়েছিল। নিজেরা লাঞ্ছিত হয়েছিল পাকিস্তানি গণবাহিনীর হাতে। বিএনপি সরকার গঠন করলে দেশের নির্যাতিত নারীদের জন্যে কাজ করবে। কন্যা সন্তানের জন্যে রাষ্ট্র পাশে থাকবে। সে জন্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. নেওয়াজ হালিমা আরলি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুনসহ আরও অনেকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











