ভ্যাকসিন ছাড়া সংকট আরও দীর্ঘায়িত হবে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, কোভিড নাইনটিন মোকাবিলায় এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ভ্যাকসিনের ওপর নির্ভরশীলতা না আসায় সংকট প্রকোটই রয়ে গেছে।
গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮১১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এ যাবতকালের রেকর্ড আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ভারত ও ব্রাজিল ছাড়াও ইউরোপের দেশগুলোতেও সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। টানা কয়েকদিন একদিনে দেড় লাখের বেশি শনাক্ত মিলেছে। শুক্রবার ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে সংক্রমণ। মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচির প্রধান মনসেফ স্লাওই জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ২ কোটি মার্কিন নাগরিক ভ্যাকসিন পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচির প্রধান মনসেফ স্লাওই বলেন, সংক্রমণ বেড়েই চলেছে ইউরোপের দেশগুলোতে। বিধিনিষেধ আরোপ করেও তেমন কোনো উন্নতি নেই। শীত যত জেঁকে বসছে, ভাইরাস তত ছড়াচ্ছে। আর দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ দেশ ভারত-ব্রাজিলের অবস্থার পরিস্থিতিও ভয়াবহ।
সংকট কাটাতে ভ্যাকসিন আমদানি ও নিজস্ব প্রযুক্তিতে তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে কয়েকটি দেশ। টিকা কিনতে এক বিলিয়ন কানাডিয়ান ডলার খরচ করছে জাস্টিন ট্রুডোর কানাডা। পাশাপাশি কুইবেকের ম্যাডিকাগো তাদের নিজস্ব টিকা তৈরিতে কাজ করে যাচ্ছে। আর মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে চুক্তি করেছে ইসরাইল।
ভারতের সেরাম ইনস্টিটিউট ডিসেম্বরে অক্সফোর্ডের টিকা আনতে যাচ্ছে। তবে সারাদেশে তা ছড়িয়ে দেয়াই মূল চ্যালেঞ্জ। যদিও গবেষকরা বলছেন, ২০২৪ সালের আগে সারা পৃথিবীর মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো কঠিন হয়ে যাবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







