ভ্যাট প্রত্যাহার করা হবে না : অর্থমন্ত্রী
আপডেট: ০১:২৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এই ভ্যাট শিক্ষার্থীকে নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করা হবে না। আমাদের রাজস্ব সংগ্রহের উৎস কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট রাজস্ব সংগ্রহের একটি ভালো উৎস হতে পারে।’
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই ভ্যাট প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, এটা প্রত্যাহার করার কোনো কারণ আমি দেখি না। আমি আগে আরেকবার করেছিলাম, এটা ইমপোজ করেছিলাম। তারপর তাদের সঙ্গে বসে সেটা বাদ দিয়েছিলাম। একজন ছাত্র যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এভারেজ খরচ হলো দৈনিক এক হাজার টাকা। এবং তার বিরাট অংশ হলো বেতন। দৈনিক এক হাজার টাকা...আমি অনেকগুলো, ২৮টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ এক হাজার টাকা। সেখানে আমি ৭.৫ পারসেন্ট দাবি করেছি।’
এই ভ্যাট শিক্ষার্থীদের নয়, বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে বলেও জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকেই বোর্ড অব রেভিনিউ একটি প্রজ্ঞাপন দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফি সেটা বাড়তে পারবে না।’
টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ সকাল থেকে রাজধানীর ধানমণ্ডি সাতমসজিদ রোড, কারওয়ান বাজার, উত্তরা, রামপুরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে মোট ১৬৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০টি প্রতিষ্ঠান এ আন্দোলনে অংশ নিয়েছে। - টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









