ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৪:১৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ভ্রমণ ভিসা ছাড়া সব ভিসা দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে গমনের জন্য বাংলাদেশি নাগকিরদেরকে ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের ভিসা ইস্যু করছে বলে জানিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি।

বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে স্বপরিবারে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

সহকারী হাই কমিশনার আরও বলেন, ‘ভিসার আবেদন করার সময় যে রুট দিয়ে ভারত যেতে আগ্রহী সে রুট উল্লেখ করলে ভিসায় সে রুট দেওয়া হয়। ’ 

এসময় ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসা, ব্যবসা ভিসাসহ অন্যান্য ভিসাও চালু রয়েছে বলে জানান তিনি।