ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত স্পেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
হাড়কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী মাদ্রিদসহ সমগ্র স্পেন। বৃহস্পতিবার মাঝরাত থেকে অঝোরধারার তুষারপাত শুরু হলে এতে ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। দেশটি তুষারপাতে বিগত ৫০ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলেও জানিয়েছে ‘এইএমইটি’ আবহাওয়া সংস্থা।
রাজধানী মাদ্রিদসহ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং মানুষদের নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার মাঝরাত থেকে তুষারপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এই মৌসুমের তুষারপাত নতুন করে রেকর্ড গড়বে। কোনও কোনও অঞ্চলে তিন ফুটের অধিক বরফের স্তূপ জমতে পারে বলেও সতর্ক করা হচ্ছে। এদিকে দেশটির বিভিন্ন অঞ্চল বরফে ঢাকা পড়েছে। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ৬৫২টি মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এমন পরিস্থিতিতে স্পেনের মাদ্রিদ, মালাগা ও কাতালোনিয়ার চাররাগোছা অঞ্চলে ৪ জন মৃত্যুবরণ করেছে। প্রচণ্ড ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে থার্মোমিটার তার অতীতের রেকর্ড ভেঙে হিমাঙ্কের নীচে -৩৪ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে। গত ৬ জানুয়ারি সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয় কাতালান পর্বতমালার (পিরিনেউ) পাদদেশের ক্লট ডে লা ইয়ান্সা অঞ্চলে। শুক্রবার (৮ জানুয়ারি) থেকে মাদ্রিদ, কাসটেইয়া লা মানসা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে।
শুক্রবার ‘এইএমইটি’ আবহাওয়া সংস্থা স্টর্ম ফিলোমেনরা’র ভাষ্যমতে, দেশটির ১৯৭১ সালের পর এবার সবচেয়ে ভারী তুষারপাতের অভিজ্ঞতা অর্জন করেছে এবং এটাকে ঐতিহাসিক হিসাবেও বর্ণনা করেছে সংস্থাটি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠাণ্ডা ও তুষারপাতে বিস্তীর্ণ শহরগুলোর নাগরিকদের এমন পরিস্থিতি মোকাবিলার জন্য বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। ঝড়ো-বাতাস, তুষারপাত, ঠাণ্ডা ও বৃষ্টির জন্য এ পর্যন্ত দেশটির ৪৫টি প্রদেশকে বিপজ্জনক এবং ১০টি প্রদেশকে সর্বোচ্চ বিপজ্জনক অঞ্চল হিসেবেও চিহ্নিত করেছে সরকার।
মঙ্গলবার থেকে দেশটির তাপমাত্রা হিমাঙ্কের নীচে -১১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এ কারণে মাদ্রিদের আন্তর্জাতিক বিমানবন্দর আল বারাখাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং মাদ্রিদ ও কাসটেইয়া লা মানসা অঞ্চলে আগামী সোমবার ও মঙ্গলবার স্থানীয় সকল শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র : আল-জাজিরা
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










