মক্কা ছাড়া সৌদি আরব জুড়ে কারফিউ শিথিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাস মহামারির কারণে জারি করা দেশব্যাপী কারফিউ কিছুটা শিথিল করেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ফরমানে বলা হয়েছে, রোববার থেকে তা কার্যকর হবে। তবে মক্কা ও আশপাশে জারি করা লকডাউন পুরোপুরি কার্যকর থাকবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এ ঘোষণায় বলা হয়েছে, রমজানের ২০তম দিন ১৩ মে পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণ স্বাভাবিক চলাচল করতে পারবে।
অফিসিয়াল বিবৃতিতে আরো বলা হয়, কিছু অর্থনৈতিক ও ব্যবসায়ীক কর্মকাণ্ড ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চালু রাখা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এমনকি কিছু শপিং সেন্টার ও মলও ২৯ এ দু’সপ্তাহ খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
তবে, সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। বলা হয়েছে, কোনো সামাজিক অনুষ্ঠানে পাঁচজনের বেশি একত্র না হওয়ার যে নিষেধাজ্ঞা সেটি বলবৎ থাকবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে প্রকাশ, বিবৃতিতে বলা হয়েছে, যেসব দোকানে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব নয়, যেমন- বিউটি ক্লিনিক, সেলুন, খেলাধুলা ও স্বাস্থ্য ক্লাব, বিনোদন কেন্দ্র, সিনেমা, বিউটি স্যালুন, রেস্তোরাঁ, ক্যাফে এবং এ জাতীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এ মাসের শুরুতে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ, তাবুক, দাম্মাম, ধাহরান, হোফুফ, জেদ্দাহ, তায়েফ, কাতিফ ও খোবারে ৬ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টার কারফিউ ও লকডাউন ঘোষণা করে।
নাগরিকদের শুধু খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ প্রয়োজনে সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাসার বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়। তবে গত সপ্তাহে রমজান মাস উপলক্ষে সে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাগরিকদের বাসস্থানের বাইরে যাওয়ার অনুমতি দেয়।সূত্র : আল আরাবিয়্যা
-জেডসি
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







