ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন

মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন

মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালটি দুপুরে লকডাউন করা হয়েছে। হাসপাতালে বর্তমানে কোনও রোগী নেই। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সোহরাব আকন্দ বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, জ্বর, কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেখানকার দুই জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন স্টাফের টেস্ট করে তাদেরও পজিটিভ পাওয়া যায়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়, রাতেই আমরা রিপোর্ট পাই।

এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়। তারা হাসপাতাল লকডাউনের পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হাসপাতাল লকডাউন করা হয়।