ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৫:৩০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে আসন্ন পয়েলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’ কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের।

এ ঘটনায় আবতাহী রহমান (২৫) নামে এক শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১৫২৭।

আসন্ন পয়েলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।