মঙ্গলবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখতে তার (প্রধানমন্ত্রী) এই মিঠামইন সফর। তার এ সফরকে কেন্দ্র করে গোটা কিশোরগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চের সাজসজ্জা, মাঠের সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাসহ সব ধরনের কাজ। রাস্তায় রাস্তায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার, ফেস্টুন টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস (ক্যান্টনমেন্ট) উদ্বোধন শেষে বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান দিবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার (রাষ্ট্রপতি) গ্রামের বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, বর্তমান প্রধানমন্ত্রীর আমলে হাওরের এত ব্যাপক উন্নয়ন হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এক সময় হাওরে মানুষ আসতে চাইত না, আর এখন দেখতে আসে। প্রধানমন্ত্রীর অবদানের কারণেই এই উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী তাদের বাড়িতে মেহমান হবেন, এতে তারা খুবই খুশি।
তিনি আরও জানান, হাওরে যত ধরনের মাছ পাওয়া যায়, প্রধানমন্ত্রীর আপ্যায়নে তা রাখার চেষ্টা করবেন তারা। আর প্রধানমন্ত্রী বরাবরই অষ্টগ্রামের পনির পছন্দ করেন। সেই পনির গণভবনে মাঝে মধ্যেই পাঠানো হয়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











