মঙ্গলবার থেকে কানাডায় করোনার টিকা প্রয়োগ শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
কানাডার অন্টারিওতে আগামী মঙ্গলবার থেকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন, লংটার্ম কেয়ার ও করোনা ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন।
আর অন্টারিও প্রভিন্সের ভ্যাকসিন বিতরণ ও প্রয়োগের বিস্তারিত কর্মসূচি সর্বসাধারণের সামনে প্রকাশ করা হবে দেশটির স্থানীয় সময় শুক্রবার।
বৃহস্পতিবার প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, প্রভিন্স খুবই স্বল্প পরিমানে টিকা পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে টিকা প্রয়োগ শুরু করতে হচ্ছে।
তবে অন্টারিও কী পরিমান ভ্যাকসিন পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরন্টো ও অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে বুধবার ফাইজারের টিকা ব্যবহার ও বিতরণের অনুমতি দেয় কানাডা। দেশটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর অন্টারিও হচ্ছে প্রথম প্রভিন্স যারা এই টিকা প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করল।
জানা গেছে, অন্টারিও প্রভিন্সের টরন্টোতে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক এবং অটোয়ার একটি হাসপাতালে প্রথম টিকা প্রয়োগ করা হবে।
প্রিমিয়ার ডগ ফোর্ড আরও বলেন, প্রভিন্সের সরবরাহ নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষার জন্য অটোয়াকে প্রথম দিনের টিকা কর্মসূচিতে রাখা হয়েছে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











