ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১২:২৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

Photo: Collected

Photo: Collected

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর থেকে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত ডিএনসিসি আওতাভুক্ত এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া একই সময়ে বরগুনা জেলার আমতলী পৌরসভা এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের উপ-সচিব আতিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়।

২৮ ফেব্রুয়ারি এইসব এলাকায় মেয়র পদে উপনির্বাচন হবে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ২৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ইজিবাইক/, মাইক্রোবাস, পিকআপ, কার, বাস, ট্রাক এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। আর উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন।

দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।

-জেডসি