মডার্নার করোনা ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর দাবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আমেরিকার সংস্থা মডার্না তাদের করোনা ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে। সোমবার এক বিবৃতিতে এমনটাই দাবি করল সংস্থাটি। ৩০ হাজার মানুষের উপর পরীক্ষামূলক ভাবে তাদের টিকা প্রয়োগের পর যে ফল পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এমনটাই দাবি করা হচ্ছে বলে সংস্থা সূত্রে খবর।
সংস্থার প্রেসিডেন্ট চিকিৎসক স্টিফেন হগের দাবি, তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গিয়েছে যে, তাদের তৈরি টিকা অনেক জটিল রোগের পাশাপাশি কোভিড-১৯ কেও ঠেকাতে সক্ষম। এই টিকার এই কার্যকারিতার ঘোষণায় আশার আলো অনেকটাই বাড়ল মনে করছেন তিনি।
হগ আরও জানান, তাদের পাশাপাশি অন্যান্য কয়েকটি সংস্থাও করোনার টিকা নিয়ে আশাপ্রদ ফল পেয়েছে। এটা স্বভাবতই একটা খুশির খবর। কিছু দিন আগেই ফাইজার-বায়োএনটেক দাবি করেছিল তাদের তৈরি টিকা ৯০ শতাংশ কার্যকরী। ৪৩ হাজার মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর যে ফল পেয়েছে তারই ভিত্তিতে এই দাবি করেছিল ফাইজার।
হগ জানিয়েছেন, এ বছরের শেষে আমেরিকায় ২ কোটি টিকা সরবরাহের চিন্তাভাবনা চলছে। কয়েক দিনের মধ্যে এই টিকার অনুমোদনের জন্য আমেরিকার ড্রাগ কন্ট্রোলের কাছে আবেদন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই টিকা চূড়ান্ত ভাবে কতটা কার্যকর হবে এবং প্রতিরোধ ক্ষমতা কত দিন ধরে রাখতে সক্ষম হয় এখন সেটাই দেখার বিষয়।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











