ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মতিঝিলে হোটেলকক্ষ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ফাইভ স্টার আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষ থেকে সালমা (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের ফকিরাপুল ফাইভ স্টার আবাসিক হোটেলের ছয়তলার ৬০৪ নম্বর কক্ষ থেকে শায়িত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোটেলের লোকজনের মুখে শুনতে পাই সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। কী কারণে গলায় ফাঁস দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত সালমার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার ডাহরি বাজার গ্রামে।

-জেডসি