মধ্যরাতে মাওয়ায় কী করছেন পরীমনি?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাতের বেলায় ঘুরে বেড়ানো পছন্দ পরীমনির। সময়ে পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এটি তার পুরনো অভ্যাস। তবে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় আগের মতো যখন তখন ছুটে বেড়াতে পারেন না। তাও বুধবার রাতে মাওয়ায় দেখা গেছে ঢাকাই সিনেমার এই নায়িকাকে। গভীর রাতে অন্তঃসত্ত্বা পরীমনি মাওয়ায় কী করছেন, সেটি ভেবে অনেকেই অবাক হয়েছেন।
সম্প্রতি জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন পরীমনি ও তার স্বামী শরীফুল রাজ। এ কারণে একটি ছবির শুটিং বন্ধ রাখা হয়। অসুস্থতার কারণে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতেও যাননি নায়িকা।
প্রায় দুই সপ্তাহ বাসায় থেকে হাঁপিয়ে উঠেন পরীমনি। স্বস্তি পেতে বুধবার রাতে বন্ধুদের নিয়ে ছুটে যান মাওয়া ঘাটে। পরীমনির ইলিশ খাওয়ার স্বাদ মেটাতে স্বামী রাজ তাকে নিয়ে যান মাওয়ায়। সেখানে গিয়ে স্বামী ও বন্ধুদের নিয়ে মেতে উঠেন নায়িকা। গ্রুপ ছবি তুলে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, অসুস্থতার কারণে অনেক দিন বাসায়ই ছিলাম। দম বন্ধ হয়ে আসছিল। হুট করে সিদ্ধান্ত হলো মাওয়া যাব। শুনে রাজও নেচে উঠল। পারিবারিক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে গেলাম মাওয়া।
মাওয়ায় জমিয়ে ইলিশ খেয়েছেন জানিয়ে পরীমনি বলেন, মাওয়া যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি, অনেক ছবি তুলেছি। সেখানে ইলিশের কয়েকটা পদ খেয়েছি।
গত ১০ জানুয়ারি পরীমনি নিজের প্রেমকাহিনীর বিস্তারিত তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের সামনে।
জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর 'নেটওয়ার্কের বাইরে' খ্যাত তারকা ও মডেল শরিফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। রাজ-ই তার অনাগত সন্তানের বাবা।
প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গোপনে বিয়ে করেন তারা।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











