ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৭:০৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ মঙ্গলবার বেলার ১১টার দিকে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীপরিষদ নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। 

পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।