মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা উন্নত করার চেষ্টা করা হবে।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, তা বাস্তবায়নে মন্ত্রিসভা কাজ করবে।
তিনি বলেন, গণতন্ত্রই সরকারের মূল ভিত্তি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পৃক্ত। নিজে স্থানীয় সরকারে কাজ করার অভিজ্ঞতা থাকায় জনগণের সমস্যা সম্পর্কে তার ধারণা রয়েছে।
আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর—এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অর্থনীতির স্থিতিশীলতাও ফিরে আসছে। ব্যাংক খাতও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি দাবি করেন।
গত দেড় বছরে মব জাস্টিস বেড়েছে—এ বিষয়ে তিনি বলেন, এটি অবশ্যই নিয়ন্ত্রণ করা হবে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে দেশ গেছে। এসবের পর হঠাৎ করেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হওয়াকে তিনি একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিকভাবে পরে জানানো হবে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, তারা বিশেষ সময়ে দায়িত্ব নিয়ে গণতন্ত্রে রূপান্তরের কাজ সম্পন্ন করেছে এবং সে জন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক








