মমতাক ব্যানার্জিকে বিরল সম্মান দিলো অক্সফোর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
আবারও আন্তর্জাতিক স্তরে বিরল সম্মান পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অক্সফোর্ড ইউনিয়নের সভায় বক্তব্য রাখতে চলেছেন তিনি।
আজ বুধবার দুপুরে তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসেবে পরিচিত এই সংস্থায়। মার্গারেট থ্যাচার, থেরেসা মে-র পর তিনি তৃতীয় নারী, যিনি রাজনীতিবিদ হিসেবে এই সংস্থায় বক্তব্য রাখবেন।
অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রণপত্র আগেই পাঠানো হয়েছে। তাতে সংস্থার প্রেসিডেন্ট বিয়াত্রিচ বার জানিয়েছেন, ভারতীয় রাজনীতিতে ব্যতিক্রমী চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও গডফাদার ছাড়াই তিনি তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি তা গ্রহণ করেছেন।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড ইউনিয়ন। সংস্থার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে স্মারক বক্তৃতা। কিন্তু কোভিড পরিস্থিতিতে অক্সফোর্ডে যেতে না পারেলেও ভার্চুয়াল মাধ্যমেই আজ বক্তব্য উপস্থাপন করবেন মমতা।
ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় এর আগে বক্তব্য উপস্থাপন করেছেন চার্চিল, মাদার তেরেসা, দিয়েগো ম্যারাডোনা, মাইকেল জ্যাকসন, সালমান রুশদির মতো ব্যক্তি। ভারত থেকে শুধুমাত্র প্রশান্ত ভূষণ এবং শশী তারুর সুযোগ পেয়েছেন। সেই দিক থেকেও মমতা তৃতীয় ভারতীয়, যিনি এই বিরল সম্মানের অধিকারী হচ্ছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭









