ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৬:৫১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মমেক হাসপাতালে একদিনে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন।

বুধবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০) ও সরিষাবাড়ির শহীদ আলী (৭০)। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. মহিউদ্দিন খান বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৯৪ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩ নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ হন।