ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১:৩৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে করোনা উপসর্গ ছিলো আট জনের। আর করোনা পজিটিভ ছিলো একজনের।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর সংখ্যা বিগত কয়েকদিন কম থাকলেও এখন আবার বাড়ছে। বর্তমানে আইসিইউতে ১২ জনসহ মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।