ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১০:০৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে

মমেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ফজিলা খাতুন (৮৫) নামে একজন করোনা আক্রান্তে মারা যায়। করোনা উপসর্গে মারা গেছেন আরও তিনজন।

তারা হলো, ময়মনসিংহের আবুল হাসেম (৪০), মো. আলম (৪৫) এবং তারাকান্দা উপজেলার আবুল হোসেন (৮৫)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।


করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানিয়েছেন, ২৩ জন নতুন ভর্তিসহ ৮৯ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম  জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮৫১টি জনের নমুনা পরীক্ষা করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।