মরা বাচ্চাকে পিঠে নিয়ে চলেছে মা ডলফিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পানিতে সাঁতার কেটে এগিয়ে চলেছে একটি প্রাণী। পিঠে তার ছোট্ট শাবক। এমন একটি দৃশ্য দিন কয়েক ধরে দেখার পরই সন্দেহ হয় উপকূলে নজরদারিতে থাকা কর্মীদের। ভাল করে ডলফিনটিকে পর্যবেক্ষণ করার পরই সামনে আসে আসল ঘটনা।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শাবকটি মারা গিয়েছে। কিন্তু, তাকে মুহূর্তের জন্য কাছ ছাড়া করেনি মা ডলফিন। ডলফিন বিশেষজ্ঞরা জানান, জন্মের কিছু পরেই মারা গিয়েছিল শাবকটি। কিন্তু, সেই ‘শোক’ মেনে নিতে পারেনি মা ডলফিনটি। তাই শাবকটিকে ছাড়তে চায়নি। দিনের পর দিন আঁকড়ে ধরে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতে দেখা যায় মা ডলফিনটিকে।
মর্মস্পর্শী সেই ছবি রীতিমতো ভাইরাল। গত মঙ্গলবার নিউজিল্যান্ড উপকূলের এই ছবিটি ধরা পড়ে। নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগের তরফে জানানো হয়েছে, সম্ভবত বোটের ধাক্কায় মৃত্যু হয় ডলফিন শাবকটির।
এই ঘটনার পরই উপকূলে বোট চলাচলের উপর সতর্কতা জারি করেছে। ডলফিনদের থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডলফিন বিশেষজ্ঞরা আরো জানান, এই প্রাণীর অনেক স্বভাবই মানুষের মতো। উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে প্রায় এক দশক ধরে গবেষণা চালিয়ে ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ (ইউডব্লিউএ)-র বিজ্ঞানীরা জানিয়েছিলেন প্রেমিকাকে উপহার দেওয়ার চল রয়েছে গভীর সমুদ্রের এই বাসিন্দাদের মধ্যেও। এ বার নিউজিল্যান্ডের ঘটনা ফের এক বার প্রমাণ করল তাদের স্বভাবের আর একটি দিক।ৎ
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


