মসজিদে নববীসহ সৌদি আরবে খুলেছে ৯০ হাজার মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সৌদি আরবে মসজিদে নববীসহ ৯০ হাজারের বেশি মসজিদ খুলে দেয়া হয়েছে।
সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এবং সৌদি গেজেট জানায়, রোববার ফজরের নামাজের মাধ্যমে মসজিদগুলো খুলে দেয়া হয়। যদিও আযানের আগে থেকেই মুসল্লিরা মসজিদে হাজির হন।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি মেনে এসব মসজিদ খোলার বিষয়ে এরইমধ্যে গত কয়েকদিন থেকেই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিছন্নতা, স্যানিটেশন প্রক্রিয়া শেষ করা হয়।
জানা গেছে, অসুস্থ, বৃদ্ধ এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মসজিদগুলোতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া একে অপরের সঙ্গে কোলাকুলি ও হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে মসজিদে আগত মুসল্লীদের পরামর্শ দেয়া হয়েছে।
প্রাথমিকভাবে পবিত্র নগরী মক্কার মসজিদগুলো খোলা হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শাইখ।
তিনি বলেন, সৌদি আরবের শীর্ষস্থানীয় ও ওলামা কাউন্সিলের পরামর্শে কোভিড-১৯ এর বিষয়ে সতর্কতামূলক নির্দেশনাবলী প্রচারের লক্ষ্যে ইসলামী বিষয়ক মন্ত্রণালয় এর ডিজিটাল ওয়েবসাইটগুলি ছাড়াও সমস্ত মিডিয়া, আউটলেট, টিভি চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইন নিউজ প্লাটফর্ম গুলিতে প্রচার চালাচ্ছে।
এছাড়া মসজিদে জামাতের পর দোয়া বিশেষ করে জুমার নামাজের খুতবায় এসব বিষয়ে সতর্কতামূলক এবং সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ দেয়া হয়েছে ইমামদের।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











