মসজিদে হারাম ও মসজিদে নববীতে তারাবি নামাজ হবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
পবিত্র রমজান মাসে মসজিদে হারাম ও মসজিদে নববীতে তারাবি নামাজ হবে বলে জানিয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম শাইখ আবদুর রহমান আল সুদাইস। তবে অন্যান্য বছরের মতো ২০ রাকাত হবে না, বরং ১০ রাকাত পড়া হবে নামাজ। এই সিদ্ধান্ত শুধু মসজিদে হারাম ও মসজিদে নববীর জন্য। গত ২০ এপ্রিল এশার নামাজের পর সংবাদ সম্মেলনে করে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। শাইখ সুদাইস সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসের কারণে সামগ্রিক দিক বিবেচনা করে মক্কা-মদিনাবিষয়ক অধিদফতরের পক্ষ হতে রমজান সংশ্লিষ্ট কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এগুলো হলো- ১. সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি ও শেষ ১০ দিন তাহাজ্জুদের (কিয়ামুল লাইল) জামাত চলবে। ২. ইমাম-মুয়াজ্জিন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। ৩. যাবতীয় ইফতার আয়োজন ও পরিবেশনা স্থগিত। তার পরিবর্তে মক্কা-মদিনাজুড়ে প্যাকেটজাত ইফতার বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। ৪. ইতেকাফের কোনো ব্যবস্থাপনা থাকছে না। ৫. ২০ রাকাতের স্থলে তারাবি হবে পাঁচ সালামে মোট ১০ রাকাত। ৬. প্রতিদিন দু’জন ইমামের একজন তারাবির প্রথম ছয় রাকাত এবং অপরজন বেতরসহ অবশিষ্ট চার রাকাত নামাজ পড়াবেন। ৭. প্রতি তারাবিতে কুরআনে কারিমের শুরু হতে সুনির্দিষ্ট একটি অংশ তেলাওয়াত করা হবে। ৮. শেষ ১০ দিনের তাহাজ্জুদে তারাবিতে পঠিত তেলাওয়াতের ধারাবাহিকতা বহাল থাকবে এবং ২৯ রোজায় কুরআন খতম করা হবে। ৯. বেতরের নামাজে কুনুতের দোয়া সংক্ষেপ তবে অর্থবহ করে উপস্থাপন করা হবে। ১০. ওমরাহর স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সৌদি আরবে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৮৪ জন। এটিতে মারা গেছে ১০৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৯০ জন। সূত্র : আল আরাবিয়া, আনাদোলু
-জেডসি
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল







