ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মস্কো থেকে ঢাকা : সমর্থকদের দলবদলের হিড়িক

সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৬ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বকাপ ফুটবল ২০১৮। একের পর এক অঘটন আর নাটকের ছড়াছড়ি। হট ফেভারিট দলগুলো মুখ থুবড়ে পড়ছে ছোট দলগুলোর কাছে। বড় বড় দলগুলোর মত সাধারন মানুষরাও তাদের দল নির্বাচনে খেই হারিয়ে ফেলছে। হতাশা আর লজ্জাজনক হারে শেষ পর্যন্ত দলই পরিবর্তন করে ফেলেছেন অনেকে। তাই এখন বিশ্বকাপের নাটক শুধু মাঠেই নয়, তা গড়িয়েছে বাংলাদেশের অগণিত সমর্থকদের মধ্যেও।

 

এরকমই কয়েকজন কট্ররপন্থী সমর্থকদের সাথে আমরা কথা বলেছি যারা প্রিয় দল পরিবর্তন করে বেছে নিয়েছেন নতুন দল। আশায় বুক বেধেছেন আবার নতুন করে।

 


ইশরাত নশীন - ছাত্রী : কালকে পর্যন্ত বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা ছিল। আজকে সকালে নামিয়েছি। আর্জেন্টিনা হারায় সারারাত ঘুমাতে পারিনি। রাতেই সিদ্ধান্ত নিয়েছি পর্তুগালের পক্ষে থাকবো। তাই এখন আমি কট্রর পর্তুগালের সমর্থক। এবার পর্তুগালই বিশ্বকাপ জিতবে।

 

আনিকা জাহান তুষ্টি – ঢাকা ডেন্টাল কলেজ : আমি বরাবরই দুইটা দল সাপোর্ট করি। প্রথমটি আর্জেন্টিনা। দ্বিতীয়টি উরুগুয়ে। মেসি আমার সবচেয়ে প্রিয়। কিন্তু কালকে ও আমাদের অনেক কষ্ট দিয়েছে। তাই এখন উরুগুয়ের পক্ষে।

 

যারিন তাশনীম - ছাত্রী -ঢাকা মেডিকেল কলেজ : আমি জার্মানীর পক্ষে ছিলাম। এখন আমি স্পেনের পক্ষে। স্পেনের টীম স্পিরিট অনেক বেশি। ওরা দুর্দান্ত খেলছে। সেদিন পর্তুগালতো রোনার্ল্ডোর কারণে পার পেয়েছে। দেখবেন,ওরাই ফাইনালে যাবে।

 

তাবাস্সুম তৈয়বা -ছাত্রী -তৃতীয় শ্রেণী : আমি আর্জেন্টিনা পছন্দ করি। কিন্তু ওরা জিততে পারেনা। তাই ব্রাজিল নিয়েছি। দেখোনা ওরা আজকে ঠিকই জিতেছে।

 

সালেহা বেগম -গৃহিণী : আমি ক্রোয়েশিয়া সমর্থন করি। কারণ ওরা অসমান্য দল। আগে যে দলই ছিলাম এখন আর আগের দল ভাল লাগেনা।

 

কানিয ফাতেমা – ব্যবসায়ী : কাজের চাপে খেলা দেখার সময় পাইনা। আমি আর্জেন্টিনার আর স্পেনের সাপোর্টার। স্পেন এবার ফাইনাল খেলবে ও জিতবে।

 

রাবেয়া বুশরা – ডেন্টিষ্ট : আমি আর আর্জেন্টিনার সাথে নেই। আমি ব্রাজিলের পক্ষে। আর কোন সময় দল পরিবর্তন করবোনা।

 

শারমীন ডালিয়া ইসলাম – টিচার : আমার প্রিয় খেলোয়াড় মেসি আর রোনার্ল্ডো। মেসি হতাশ করেছে তো কি হয়েছে রোনোর্ল্ডো আছেনা। ওই পর্তুগালকে ফাইনালে নিয়ে যাবে।

 

আয়েশা আক্তার লাভলি – ছড়াকার : আমি স্পেনের দল। আগে জার্মান সমর্থন করতাম। এখন আর করিনা। স্পেনের পক্ষেই থাকবো সবসময়।