ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২১:২৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

মস্কোর ক্লিনিকগুলোতে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

মস্কোর ক্লিনিকগুলোতে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

মস্কোর ক্লিনিকগুলোতে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় মস্কোর বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিক প্রথম দফার ভ্যাকসিন গ্রহণ করেছে। মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা সাংবাদিকদের এ কথা বলেন। খবর তাস’র।
তিনি বলেন, ‘আজ মস্কো মেডিকেল ইনস্টিটিউশন ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনের জন্য করোনাভাইরাসে মোকাবেলার প্রথম দফার ভ্যাকসিন গ্রহণ করেছে। এক্ষেত্রে পৌরসভা বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিক অগ্রদূত হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে এ কাজ শুরু হবে।’
ডেপুটি মেয়র জানান, ভ্যাকসিনগুলো সুনির্দিষ্ট অনুকূল পরিবেশে বিশেষ ফ্রীজারে রাখা হয়েছে। আজ থেকেই মস্কোর বাসিন্দারা এ পরীক্ষায় অংশ গ্রহণে আবেদন করে প্রথমে এ ভ্যাকসিন নিতে পারবেন।
ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদনে ক্লিনিকগুলোর চালানো এ পরীক্ষা কার্যক্রম রাশিয়ার স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় স্বীকৃতিপ্রাপ্ত। এ কর্মসূচির আওতায় ভ্যাকসিন দেয়ার পর বিশেষজ্ঞরা সম্ভাব্য প্রতিলক্ষণগুলো নির্ধারণে স্ক্রীনিং কার্যক্রম পরিচালনা করবেন। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ছয় মাস ধরে নিয়মিত মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।
ডেপুটি মেয়র আরো বলেন, ‘মস্কো সরকার ও গামালিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডিমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি অব রাশিয়া হেলথকেয়ার মিনিস্ট্রি কোভিড-১৯ মোকাবেলায় এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনে অংশ নিতে রাজধানীর বাসিন্দাদের আমন্ত্রণ জানায়। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিনা মূল্যে এ টিকা দেয়া হচ্ছে।’
এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের জন্য প্রেগনেন্সি পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং যেসব পুরুষ এতে অংশ নিতে যাচ্ছেন তারা পরবর্তী তিন মাস সন্তান জন্ম দেয়ার চেষ্টা করতে পারবেন না।