মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
হাসপাতালে আগুন। ছবি টুইটার থেকে নেওয়া।
হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে মৃত্যু হল ১০ শিশুর। শুক্রবার প্রায় রাত ২টার দিকে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭ জনকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু।
ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।
হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর একজন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারপর আসে দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন।
ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেন, নবজাতক কেয়ার ইউনিটে রাত ২টো নাগাদ আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










