ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি আরও জানান, ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। ৫৩ বছর পার করা সংগঠনটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম। আসন্ন সম্মেলনে এই নেতৃত্বে পালাবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।