ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৩:৩৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার ২৭ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল ৪ টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।
জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সংগঠনে বর্তমানে সভাপতি হিসেবে সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদা বেগম দায়িত্ব পালন করছেন।